খুঁজুন
, ,

অসহায় ১৪টি পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন তুলে দিলেন এমপি কাজল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
অসহায় ১৪টি পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন তুলে দিলেন এমপি কাজল
শেয়ার করুন

এসময় এমপি কাজল বলেছেন, যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের সর্বোচ্চ মানবিক ও নৈতিক দায়িত্ব।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শনিবার ( ১৪ নভেম্বর ) বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ১৪ টি পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা নগদে প্রদান করা হয়।

এসময় এমপি কাজল বলেছেন, যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের সর্বোচ্চ মানবিক ও নৈতিক দায়িত্ব।

এর আগে সকাল ১০ টায় ১২নং ওয়ার্ডের জিয়া গেস্ট ইন রোড ও লাইট হাউস পাড়া এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন খনন ও জমে থাকা স্লাব অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এসময় এমপি কাজল বলেছেন, যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের সর্বোচ্চ মানবিক ও নৈতিক দায়িত্ব।

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর
শেয়ার করুন

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে পথরোধ করে একটি কক্ষে আটকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক টাকা হাতে নিয়ে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

 

শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

এর আগে বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালুর স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করা হয়।

 

অভিযানের সংবাদ সংগ্রহ শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের গাড়ির গতিরোধ করা হয়। পরে তাদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করা হয়। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পাশাপাশি জোরপূর্বক তাদের হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করে বালুদস্যুদের একটি সংঘবদ্ধ চক্র।

 

অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল মব সৃষ্টি করে সাংবাদিকদের মারধর করে গুরুতর আহত করে।

 

মারধরের শিকার সাংবাদিকরা হলেন দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পলাশবাড়ী থানার ওসি আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

 

এদিকে, ঘটনার খবর জানার পর স্থানীয় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন। তাঁরা মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জনস্বার্থে কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
জনস্বার্থে কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম
শেয়ার করুন

তথ্য, যুক্তি, আইন, মানবিক মূল্যবোধ ও জনস্বার্থকে ভিত্তি করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ, মতবিনিময়, গবেষণা, গণশুনানি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং জনস্বার্থ রক্ষায় সম্মিলিত নাগরিক উদ্যোগ জোরদার করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম।

 

এ লক্ষ্যে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ফোরামের আহবায়ক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি স্বাগত বক্তব্য দেন। সভা সঞ্চালনা এবং ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ধারণাপত্র পাঠ করেন সদস্য সচিব অ্যাডভোকেট সাকী-এ-কাউছার ও অধ্যাপক শারমীন সিদ্দিকী লিমা।

 

সভায় ফোরামের আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ অজিত দাশ, সাংবাদিক নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেদ সালাউদ্দিন, প্রফেসর মকবুল আহমদ, অন্যান্যদের মধ্যে কবি রহুল কাদের বাবুল, শামিম আকতার, জাহনারা ইসলাম, এডভোকেট এহসান, সোহেল ইকবাল, সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, শামসুল হক শারেক, ইমাম খায়েরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনশিল্প, সামুদ্রিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কক্সবাজার নানা সম্ভাবনার পাশাপাশি নাগরিক অধিকার, পরিবেশ সুরক্ষা, অপরিকল্পিত নগরায়ণ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যা মোকাবিলায় সচেতন নাগরিকদের সংগঠিত অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

 

ফোরামের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, বাঁকখালী নদীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ, যানজট নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি নিশ্চিতকরণ, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ এবং রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে স্থানীয় জনগণের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করা।

 

ধারণাপত্রে আরও উল্লেখ করা হয়, ফোরামটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত হবে না। এটি একটি স্বাধীন, নিরপেক্ষ, জনস্বার্থভিত্তিক ও নাগরিক অধিকারকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

 

তথ্য, যুক্তি, আইন, মানবিক মূল্যবোধ ও জনস্বার্থকে ভিত্তি করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ, মতবিনিময়, গবেষণা, গণশুনানি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সভায় গণমাধ্যম ও সাংবাদিক সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কক্সবাজারকে একটি মানবিক, বৈষম্যহীন, পরিবেশবান্ধব, নিরাপদ ও নাগরিক অধিকারসম্মত জনপদ হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, পেশাজীবী, তরুণ সমাজ, সামাজিক ও পরিবেশ সংগঠনসহ সর্বস্তরের সচেতন নাগরিকদের এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
শেয়ার করুন

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। দলের হারের পর হতাশা ও ক্ষোভ থেকে রাজধানীর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন দর্শক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের শেষ দিকে মাঠে ফ্লেয়ার ছোড়াকে কেন্দ্র করে খেলা বন্ধ হওয়া এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ম্যাচটি নাটকীয় হয়ে ওঠে।

 

পুরো ম্যাচে গোলের জন্য একের পর এক চেষ্টা করেও পাকিস্তানের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেননি বাংলাদেশের রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদরা। কয়েকবার রক্ষণ ভেদ করতে পারলেও গোলরক্ষক কিংবা গোলপোস্টের বাধায় গোল পায়নি স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে।

 

ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল সামাদ শেহজাদ। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে দলটি।

 

গোল হজমের পর গ্যালারিতে হতাশা ছড়িয়ে পড়ে। এতক্ষণ হামজা-রাকিবদের সমর্থনে গলা ফাটানো দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। ম্যাচের শেষ দিকে কয়েকজন দর্শক মাঠের দিকে ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে মাঠে ধোঁয়া ছড়িয়ে পড়লে কিছু সময় খেলা বন্ধ থাকে। ম্যাচ শেষে গ্যালারিতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন।

 

ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলারদের হতাশ দেখা যায়। কয়েকজনকে কাঁদতেও দেখা গেছে। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ৬৪ শতাংশ সময় বল ছিল স্বাগতিকদের দখলে। লক্ষ্যেও কয়েকটি শট ছিল তাদের। তবে কোনো প্রচেষ্টাই গোলের দেখা পায়নি।

 

২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন দেখলেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো হামজা চৌধুরীদের। অন্যদিকে, ভারতের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করা পাকিস্তান এবার ফাইনালে উঠেছে। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।