খুঁজুন
রবিবার, ১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন, ১৪৩২

আফগানিস্তানে হা’ম’লা অব্যাহত, নি’হ’ত ২৯৭ তালেবান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
আফগানিস্তানে হা’ম’লা অব্যাহত, নি’হ’ত ২৯৭ তালেবান
শেয়ার করুন

আফগানিস্তানে হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান। এরইমধ্যে অন্তত ২৯টি স্থানে চালানো হামলায় ২৯৭ তালেবান সদস্য নিহত হয়েছেন। আহত ছাড়িয়েছে ৪৫০।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোশারফ জাইদি এসব তথ্য দিয়ে বলেন, ইসলামাবাদের গাজাব লিল-হক অভিযানে ৮৯টি আফগান চৌকি এবং ১৩৫টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি।

 

 

পাল্টা হুঁশিয়ারি দিয়ে আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামাবাদ শত্রুতা অব্যাহত রাখলে চূড়ান্ত জবাব দেবে কাবুল। এছাড়া, আফগান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে বলে দাবি তুলেন তিনি।

 

এদিকে সংঘাত থামানোর প্রশ্নে খুব একটা আগ্রহ দেখাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো পাকিস্তান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করেছেন ট্রাম্প। তালেবান হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট, অ্যালিসন হুকার। দ্রুত উত্তেজনা কমিয়ে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় কাউন্সিল, ইরান, জর্ডানসহ বেশ কয়েকটি দেশ।

দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা
শেয়ার করুন

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই সময় লাউঞ্জের ভেতর ধোঁয়াও দেখা যায়।

 

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করেছে তারা।

 

গতকাল শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরানি বাহিনী। তবে দুবাই বিমানবন্দরে কেন হামলা চালানো হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।

 

সংযুক্ত আরব আমিরাত হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।

 

সূত্র: আলজাজিরা

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগ ৭, বিএনপি ৪, জামায়াত ৬

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগ ৭, বিএনপি ৪, জামায়াত ৬
শেয়ার করুন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে তিনটি রাজনৈতিক ঘরানার প্যানেলের অংশগ্রহণে জমজমাট লড়াই হয়েছে। ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৭টি, জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ৬টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৪টি পদে জয় পেয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুই কেন্দ্রে ভোট গ্রহণ হয়। কেন্দ্র দুটি ছিল কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন।

সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন।

সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা তৃতীয় অবস্থানে থাকেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আজিজুল করিম জয় নির্বাচিত হয়েছেন। এই প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী দেয় এবং ৪ জন জয়ী হন।

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এস এম জসিম জয় পান। এই প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী দেয় এবং ৬ জন বিজয়ী হন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন জয়লাভ করেন। এই প্যানেল ১৪ জন প্রার্থী দেয় এবং ৭ জন নির্বাচিত হন।

সমিতির মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে কক্সবাজার কেন্দ্রের ভোটার ৮৬১ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৭ জন। মোট ৮৯২টি ভোট কাস্ট হয়েছে। কক্সবাজার কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৬ জন ভোট দেন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত তিনটি প্যানেল আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাং আহমদ কবির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম রেজাউল করিম, সৈয়দ রাশেদ উদ্দিন ও মোস্তাক আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ আহমদ, নূর আহমদ, আবু ছিদ্দিক, তাপস রক্ষিত, মোহাম্মদ সিরাজউল্লাহ, এ কে ফিরোজ আহমদ ও মোহাং আরিফ উল্লাহ।

জানা গেছে, ১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে এবার প্রথমবারের মতো রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হলো।

গত বছরের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে, জামায়াত সমর্থিত প্যানেল ৬টি পদে এবং আওয়ামী লীগ ঘরানার ২ জন প্রার্থী জয় পেয়েছিলেন। এবার ফলাফলে তিন পক্ষের মধ্যে তুলনামূলক ভারসাম্য দেখা গেছে।

দেশজুড়ে নারী ও শিশু ধ/র্ষ/ণে র প্রতিবাদে কক্সবাজারে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
দেশজুড়ে নারী ও শিশু ধ/র্ষ/ণে র প্রতিবাদে কক্সবাজারে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ
শেয়ার করুন

ঈশ্বরদীতে ধর্ষণ ও হত্যা, নরসিংদীর মাধবীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা এবং রাজধানীর হাতিরঝিল ও হাজারীবাগে শিশু ও কিশোরী হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সংসদের সভাপতি অন্তর হাসান আরিফ, সাধারণ সম্পাদক রহমান মিজান এবং সংস্কৃতি সম্পাদক আজিল আলম ফাহিম।

 

সমাবেশে বক্তারা বলেন, যে রাষ্ট্র জনসাধারণের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ, সেই রাষ্ট্রব্যবস্থা কখনো আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে না।

তারা আরও বলেন, শুধু গ্রেপ্তার নয় ধর্ষকদের দৃষ্টান্তমূলক ও জনসমক্ষে শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা যায়।

বক্তারা অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি জানান। পাশাপাশি সারাদেশে চলমান সহিংসতা ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।