খুঁজুন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র, ১৪৩২

রামুতে জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
রামুতে জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার
শেয়ার করুন

কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ (২২) হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখি (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। ১৬ মার্চ ২০২৬ বিকালে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত বেলাল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।
ঘটনার পর থেকেই তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।
গ্রেপ্তারকৃত তাহেরা বেগম আঁখি (৩২) উখিয়া উপজেলার খুলিয়াপালং ইউনিয়নের দরিয়ার দিঘী এলাকার বাসিন্দা। তার পিতা মোহাম্মদ মুসা।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২
শেয়ার করুন

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের সময় দুই ভুয়া সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের আরও চার সহযোগী পালিয়ে যায়।

 

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পীচমোড় চিংড়িখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক দুইজন হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) এবং একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের পোশাক পরে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহভাজনদের ধাওয়া দেন। একপর্যায়ে দুই জনকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। তবে তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উত্তেজিত জনতা আটক দুই জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, ঘটনার সময় তিনি চুয়াডাঙ্গায় একটি সভায় ছিলেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে থানা-পুলিশের একটি টিম পাঠানো হয়। আটক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেথায় আছেন তা নিয়ে জল্পনার মধ্যে এক বিবৃতিতে এমন হুমকি দিয়েছে ইরানের রেভল্যুউশনারি গার্ড কোর।

‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’: নেতানিয়াহুকে ইরানের হুমকি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
‘বেঁচে থাকলে খুঁজে বের করে মারব’: নেতানিয়াহুকে ইরানের হুমকি
শেয়ার করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেথায় আছেন তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে প্রশ্ন ওঠার মধ্যেই তাকে মারার হুমকি দিল ইরান।

 

ইরানের রেভল্যুউশনারি গার্ড কোর (আইআরজিসি) রোববার এক বিবৃতিতে বলেছে, “যদি ওই শিশু-হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তা হলে তাকে খুঁজে বের করে সর্বশক্তি প্রয়োগ করে মারব।”

 

সংঘাতের ষোড়শতম দিন রোববার ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দেখা না যাওয়ায় তিনি কোথায় আছেন তা নিয়ে প্রশ্ন ওঠে।

 

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যুদ্ধে নামে দুই দেশের সংবাদমাধ্যম। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইরানের হামলায় নেতানিয়াহু মারা গেছেন বা আহত হয়েছেন।

 

তবে ওই খবর নাকচ করে ইসরায়েলের জেরুজালেম পোস্ট জানায়, নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার ‘গুজব ছড়াচ্ছে; ইরানি গণমাধ্যম।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে জল্পনা সৃষ্টি হয়। তার মাঝেই ইসরায়েলের দপ্তর জানায় নেতানিয়াহু সুস্থ রয়েছেন। এবার ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল।

 

গত ১২ মার্চে নেতানিয়াহুর বক্তব্যের একটি ভিডিও নিয়েও জল্পনা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র।

 

তার পর প্রথমবার নেতানিয়াহুর সাংবাদিক বৈঠকের ভিডিও প্রকাশ করে তাঁর দপ্তর। সংঘাত শুরু হওয়ার পর প্রথম বার প্রকাশ্যে দেখা যায় তাকে।

 

ভিডিও দেখে কারও মনে হয়, নেতানিয়াহুর একটি হাতে ছয়টি আঙুল রয়েছে। তারপরই প্রশ্ন ওঠে, তবে কি ওই ভিডিও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে?

 

যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহুর সুস্থতা নিয়ে জল্পনা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যানডেস আওয়েনস সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, নেতানিয়াহু কোথায়? কেন তার প্তর ভুয়া ভিডিও প্রকাশ করছে। কেন হোয়াইট হাউজে এত আতঙ্ক?

 

এরপরই তুরস্কের সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সি-কে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, “নেতানিয়াহু সুরক্ষিত রয়েছেন। সুস্থ রয়েছেন।”

মুরগি ছিনতাইয়ের অভিযোগের পর ছাত্রদল নেতা বহিষ্কার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
মুরগি ছিনতাইয়ের অভিযোগের পর ছাত্রদল নেতা বহিষ্কার
শেয়ার করুন

মুরগিবাহী গাড়ি থেকে দুই শতাধিক মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিল মিয়াকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

 

রবিবার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফাহান মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রাণ কম্পানির গাড়ি থেকে শাকিল ফারহানের নেতৃত্বে মুরগি ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

এনিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে জেলা ছাত্রদল এমন সিদ্ধান্ত নেয়।