খুঁজুন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ, ১৪৩৩

প্রেমের টানে রংপুরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
প্রেমের টানে রংপুরে এসে  তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক
শেয়ার করুন

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন ‘মা লিয়াংহুই’ নামে এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা দেড় মাসের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ নিয়েছে। বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়টি গ্রামজুড়ে জানাজানির পর সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

 

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে জেলার মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই চীনা যুবক প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন।

 

ওই চীনা যুবকের প্রেমিকা আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে।

 

তৌহিদুল ইসলামের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দু’জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন চীনা যুবক মা লিয়াংহুই। বৃহস্পতিবার থেকে আনিকার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার রাতে ভিনদেশি ওই যুবকের বিয়ের বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার আসার কৃত উদ্দেশ্য জানতে পারবো।

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
শেয়ার করুন

রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

 

শনিবার দুপুরে (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

 

 

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রী এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন।

 

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকার সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

 

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প জায়গায় ব্যবস্থা করে দেবে সরকার। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।

 

এছাড়া স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

 

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

আজীবনের জন্য সিগারেট কেনা নিষিদ্ধ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
আজীবনের জন্য সিগারেট কেনা নিষিদ্ধ
শেয়ার করুন

যুক্তরাজ্যে ২০০৯ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেয়া শিশুদের জন্য আজীবন সিগারেট কেনা নিষিদ্ধ করতে কঠোর নতুন আইন পাস হয়েছে। এই ঐতিহাসিক আইনের মাধ্যমে দেশটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। খবর খালিজ টাইমসের।

 

নতুন তামাক ও ভ্যাপস বিল অনুযায়ী, তামাকজাত পণ্য কেনার বৈধ বয়স প্রতি বছর এক বছর করে বাড়ানো হবে। ফলে ২০০৯ বা তার পরে জন্ম নেয়া কেউই জীবনের কোনো পর্যায়েই বৈধভাবে সিগারেট কিনতে পারবে না। আইনটি শিগগিরই রাজকীয় অনুমোদন (রয়েল অ্যাসেন্ট) পেতে যাচ্ছে। এর পাশাপাশি ভ্যাপিং বা ই-সিগারেট ব্যবহারের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

 

নতুন বিধানে-১৮ বছরের নিচে কারও কাছে ভ্যাপ বা নিকোটিন পণ্য বিক্রি নিষিদ্ধ, ভ্যাপ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রদর্শন ও ডিসকাউন্ট সীমিত, বিনামূল্যে বিতরণ বন্ধ করা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই আইনকে ‘জাতির স্বাস্থ্যের জন্য ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

 

নজরদারিতে শিক্ষার্থী-শিক্ষক, যুক্তরাজ্যে ১২ বিশ্ববিদ্যালয়ের গোপন কর্মকাণ্ড ঘিরে বিতর্ক চরমে

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের শিশুরা হবে প্রথম ধূমপানমুক্ত প্রজন্ম-যারা নিকোটিন আসক্তি ও এর ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে।’

 

সরকারের মতে, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে স্বাস্থ্যখাতে চাপ কমাবে। বর্তমানে ইংল্যান্ডে প্রতি বছর প্রায় ৬৪ হাজার মানুষ ধূমপানজনিত কারণে মারা যায় এবং প্রায় ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হয়। এতে জাতীয় স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ বছরে প্রায় ৩ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়, আর সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি ২০ বিলিয়ন পাউন্ডেরও বেশি।

 

তরুণদের মধ্যে ভ্যাপিং বেড়ে যাওয়ায় সরকার আগেই একবার ব্যবহারযোগ্য (ডিসপোজেবল) ভ্যাপ নিষিদ্ধ করেছিল। নতুন আইনে সেই নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে।

 

স্বাস্থ্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলফ-এর তথ্য অনুযায়ী, গ্রেট ব্রিটেনে প্রায় ১০% প্রাপ্তবয়স্ক (প্রায় ৫৫ লাখ মানুষ) ভ্যাপ ব্যবহার করেন। এদের মধ্যে প্রায় অর্ধেকই সাবেক ধূমপায়ী, তবে প্রায় ৪০% এখনও ধূমপানের পাশাপাশি ভ্যাপ ব্যবহার চালিয়ে যাচ্ছেন।

 

সরকার বলছে, এই কঠোর পদক্ষেপ তরুণদের নিকোটিন আসক্তি থেকে রক্ষা করবে এবং ভবিষ্যতে একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতেন জামিল-নাহিদা, ঘাতকের নৃশংসতায় সব শেষ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতেন জামিল-নাহিদা, ঘাতকের নৃশংসতায় সব শেষ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের সঙ্গে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। তারা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু ঘাতকের নৃশংসতায় সেই স্বপ্নের মৃত্যু হয়েছে।

প্রায় ১০ দিন আগে নিখোঁজ হওয়া এই দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নাহিদার মরদেহ এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি।

লিমনের ভাইয়ের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় বৃষ্টিকে নিয়ে লিমন অনেক ভালো ভালো কথা বলতেন। লিমন বলেছিলেন, তিনি বৃষ্টিকে প্রেম নিবেদন করেছেন এবং তাঁরা দুজন বিয়ের বিষয়েও ভাবছেন।

জুবায়ের বলেন, ‘লিমন বলত, সে খুবই ভালো মেয়ে, তার অনেক প্রতিভা আছে; যেমন তার গানের গলা ভালো, তেমনি রান্নাও করতে পারে।’

লিমন দুই বছর ধরে নিজের থিসিস নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন বলেও জানান তার ভাই জুবায়ের আহমেদ।

জুবায়ের বলেন, ‘আমার ভাই খুবই ভদ্র এবং খুবই সাধারণ একজন মানুষ ছিল। তার মুখে সব সময় হাসি লেগে থাকত। পিএইচডি শেষ করে তার বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার ইচ্ছা ছিল।’

এ ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন।

হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় থেকে বলা হয়েছে, পুলিশ আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গতকাল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করে।

এদিকে বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

যোগাযোগ করা হলে জাহিদ হাসান জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ আজ ভোরে তার বোনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

শেরিফ চ্যাড ক্রোনিস্টার এক বিবৃতিতে বলেন, ‘এটি একটি ভয়ানক উদ্বেগজনক ঘটনা, যা আমাদের এলাকাকে কাঁপিয়ে দিয়েছে এবং বহু মানুষকে প্রভাবিত করেছে।’

লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে গ্রেপ্তার করা হয়। শেরিফের কার্যালয়ের চিফ ডেপুটি জোসেফ মাউরার বলেন, পারিবারিক সহিংসতার একটি ঘটনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বাড়িতে ডাকা হয়েছিল।

শেরিফের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ বছর বয়সী আবুঘরবেহ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার একজন সাবেক শিক্ষার্থী। লিমনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।