হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জাফর আলমকে বিবেচনার দাবি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের

ইয়াছিন আরাফাত জিসান
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ১২:২০ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছয়বারের নির্বাচিত সদস্য জাফর আলমকে মনোনয়নের জন্য বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী।

তাদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ধারাবাহিক জনসেবা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে জাফর আলম একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্ব ও প্রশাসনিক অভিজ্ঞতা ইউনিয়নের উন্নয়ন এবং জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও তারা মনে করেন।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলের কঠিন সময়ে যখন অনেকেই প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না, তখন জাফর আলম দলীয় আদর্শ ও পতাকা সমুন্নত রেখে হ্নীলা ইউনিয়নে সংগঠনকে সক্রিয় রাখতে ভূমিকা পালন করেন।

তাদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক অবদান, অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাফর আলমকে মূল্যায়ন ও মনোনয়ন দেওয়া উচিত।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন