সদরের বাংলাবাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা ও গ্রাহক সমাবেশ সম্পন্
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বাংলাবাজার এজেন্ট শাখায় অনুষ্ঠিত হলো “আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা ও গ্রাহক সমাবেশ”। এজেন্ট শাখার ইনচার্জ জনাব জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং হাফেজ আনোয়ার সাহেবের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে প্রান্তিক জনগোষ্টির কাছে ব্যাংকিং সেবা পৌছে দেয়া ও সকল শ্রেণী পেশার মানুষের আমানত সুরক্ষার বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র দেয়া অঙ্গীকার রক্ষা, বাংলাদেশের অর্থনীতিতে উক্ত ব্যাংকের অসামান্য অবদান ও গ্রাহক সেবায় সন্তুষ্টি প্রকাশ এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন: জনাব মোস্তাক আহমদ, সভাপতি-বাংলাদেশ জামায়াতে ইসলামী পিএম খালী ইউনিয়ন, জনাব সাইফুল ইসলাম সোহাগ জনপ্রতিনিধিদ ০৫ নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান পিএম খালী ইউনিয়ন এবং সর্বজন শ্রদ্ধেয় আলেম জনাব মাওলানা নুরুল আলম হাফিজাহুল্লাহ।
গ্রাহদের আমানত সুরক্ষার নিশ্চয়তা দেয়া এবং লেনদেনে গ্রাহকদের সতর্কতা, সমাজিক দায়বদ্ধতায় ব্যাংকের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংক লিংকরোড শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক জনাব মো: সেলিম উদ্দীন।
গতানুগতিক ব্যাংকিং ধারণার বাহিরে গিয়ে ইসলামী ব্যাংকিং-এর উপর গ্রাহকের আস্তা বৃদ্ধি এবং স্মার্ট, আধুনিক ব্যাংকিং পরিসেবার অঙ্গীকার ব্যক্ত করেন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বাংলাবাজার আউটলেটের পরিচালক জনাব লুৎফর রহমান আজিম।
ব্যাংকের শুভাকাঙ্খী জনাব নুরুল কবির সাহেবের ইসলামিক মূল্যবোধ শীর্ষক আলোচনা ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ১০:১৬ অপরাহ্ণ