কক্সবাজারের উখিয়ার (৮ ওয়েস্ট) রোহিঙ্গা ক্যাম্পে আরসা নেতা জুবায়ের সন্ত্রাসীদের গুলিতে নিহত

মুক্তাদিল জয়
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ১১:০০ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতার আরেকটি ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কথিত আরসা সদস্য মোহাম্মদ জুবায়ের, বয়স ৩৪।

১৪ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, নিজ ঘর থেকে মসজিদের উদ্দেশে বের হওয়ার পর ইব্রাহিম নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে জুবায়েরকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি ছোড়ে সশস্ত্র দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, কথিত আরসা ও আরএসও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনার পর ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন