সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ভাঙা কাঁচে আহত তিনি ও সঙ্গী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ১১:৪০ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। তাদের হাত থেকে রক্তপাত হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

 

https://www.facebook.com/share/r/1e8ZyRFzSj/https://www.facebook.com/61571206225412/posts/122177609636706874/?app=fbl

 

ঘটনার বিস্তারিত ও হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন