কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কান্জরপাড়া এলাকা থেকে মো. সাদেক (১২) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে অপহরণকারীদের সঙ্গে দরকষাকষির একপর্যায়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট (সোমবার) দুপুর আনুমানিক ১টার দিকে কান্জরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় শিশু মো. সাদেক। তিনি কান্জরপাড়ার বাসিন্দা আব্দু সত্তারের ছেলে।
অভিযোগ রয়েছে, শিশুটিকে অপহরণের পর অপহরণকারীরা পরিবারের কাছে প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় পরিবার। পরিবারের দাবি, টাকাটি একটি বিকাশ নম্বরে পাঠানো হয়। এর মধ্যে একটি নম্বর হলো ০১৮৬৮-০৫৫০২২।
মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয়। বর্তমানে সে পরিবারের কাছে রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি টেকনাফে অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীর বড় ভাই মো. ইরফান উদ্দিন জানান, গত ৩ আগস্ট (সোমবার) দুপুর আনুমানিক ১টার দিকে তার ১২ বছর বয়সী ছোট ভাই মো. সাদেক নিখোঁজ হয়। পরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে যোগাযোগ করে ইমো নাম্বার সেভ করতে বলে। পরবর্তী তারা ইমোতে অডিও রেকর্ড পাঠায়। তাকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং মুক্তিপণ হিসেবে প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা দাবি করে। দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ৫০ হাজার টাকা একটি বিকাশ নম্বরে পাঠান। টাকা পাঠানোর কিছুক্ষণ পর অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয়।
তিনি আরো জানা, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

আবদুল্লাহ আল সম্রাট
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ৭:২৩ অপরাহ্ণ