স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ বন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিয়েরা ওয়েস্তে এলাকার পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।
ইউরোপ প্রেসের তথ্য অনুযায়ী, মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে যাওয়া এই অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মেসির এই অনুদান দেওয়া হয়েছে।
এর আগেও মানবিক কাজে পাশে দাঁড়িয়েছেন মেসি। স্পেনের বিভিন্ন অঞ্চলের দাবানলে রেড ক্রসের মাধ্যমে সহায়তা, ভ্যালেন্সিয়ার বন্যা (DANA) দুর্গতদের জন্য সাহায্য এবং আর্জেন্টিনায় বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পে অনুদান দিয়েছেন তিনি।
মেসির প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের চিকিৎসা, ক্যান্সার আক্রান্ত শিশুদের সহায়তা এবং হাসপাতালগুলোর জন্যও নিয়মিত সহযোগিতা করা হয়। এর মধ্যে আর্জেন্টিনার গারাহান ফাউন্ডেশনকে ৫ লাখ ইউরো অনুদানও উল্লেখযোগ্য।
ফুটবল মাঠে যেমন অসাধারণ, মাঠের বাইরেও মানবিক কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে চলেছেন লিওনেল মেসি।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ১২:২১ পূর্বাহ্ণ