রামুতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করলো ক্যান্টনমেন্টের শিক্ষার্থীরা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৮:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে যথাযোগ্য মর্যাদায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

দিবসটি উপলক্ষে জাতীয় , বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন

প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খাদেমুল বাশার।

এতে বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন জনাবা হাসিনা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী,

অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের

মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ২০২৬ সালে বিভিন্ন জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায়

কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ অর্জিত সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। এ বছর রামু

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। একই সঙ্গে

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাঃ আব্দুর রহিম, এমফিল, পিএইচডি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, মোহাম্মদ

সাইফুল্লাহ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং আদিত্য সিকদার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে জেলা পর্যায়ে স্বীকৃতি লাভ করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে ২১টি, জেলা পর্যায়ে

১১টি এবং বিভাগীয় পর্যায়ে ৪টি প্রথম স্থান অর্জন করে। জাতীয় পর্যায়ের দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান

লাভ করে। এছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১০ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে প্রতিষ্ঠানটির সাফল্যের মধ্যে রয়েছে বিশ্ব রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এ আন্তর্জাতিক

পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয়

উচ্চবিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং জাতীয় সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে একাধিক সাফল্য। পাশাপাশি

শিক্ষাগত উৎকর্ষ সহায়তা কর্মসূচির বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি দেশের সেরা ১০১টি বিদ্যালয়ের

মধ্যে স্থান লাভ করে।

ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়

উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, আন্তঃক্যান্টনমেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চতুর্থ স্থান, ৫৪তম জাতীয় শীতকালীন

ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক পদক এবং নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ ৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণের

সুযোগ অর্জন করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা, দেশপ্রেম, নেতৃত্ব ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হয়ে আদর্শ

নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষা,

বিজ্ঞান, প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রমে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থী এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন