চকরিয়া-পেকুয়ায় ২ হাজার ৪০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৮:৩৭ অপরাহ্ণ

 

 

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ৪০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)। জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় বৃহস্পতিবার এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ানুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি গোলাম মুজতবা।

 

এ সময় এমএসআইয়ের নির্বাহী পরিচালক জুবায়ের, প্রকল্প সমন্বয়ক মোজাম্মেল হকসহ সংস্থার কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

 

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্যসংকট ও জরুরি প্রয়োজন বিবেচনায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন