খুটাখালীতে বিএনপির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীকে মারধরের হুমকি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ৩:৫৯ অপরাহ্ণ

চকরিয়ার খুটাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহেরের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে খুটাখালির হক মার্কেটে অবস্থিত ‘মিষ্টিবন’-এর মালিককে প্রকাশ্যে মারধরের হুমকিও দেওয়া হয়।

 

ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল আলম জানান, সোমবার, ৩ জুলাই রাতে এ ঘটনা ঘটে। তিনি দাবি করেন, আবু তাহের তার কাছে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ব্যবসা পরিচালনায় বাধা দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে মারধরের হুমকি দেন।

 

এ ঘটনায় চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

তবে অভিযোগের বিষয়ে আবু তাহের জানান, এধরনের ঘটনা ভিত্তিহীন, মিষ্টিবন এর সামনে রাস্তার উপর একটি অস্থায়ী দোকান হাইওয়ে পুলিশ ভেঙে দেয়, সেখানে আমিও উপস্থিত ছিলাম। তাই আমার উপর ক্ষুব্ধ হয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে ।

 

অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন