প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নের রাজনীতি অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে বর্তমান সফল সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম সওদাগর সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেডারেশন পরিষদের চলমান কার্যক্রম ও ব্যবসায়ীদের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগকে আরও এগিয়ে নিতে তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন।
সততা, অভিজ্ঞতা এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে আবুল হাশেম সওদাগর সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যবসায়ী সমাজের সহযোগিতায় ফেডারেশনের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ৪:১৭ অপরাহ্ণ