জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশরের শারীরিক অবস্থার অবনতি, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো ঢাকায়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ৯:২০ অপরাহ্ণ

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্যে এয়ার এম্বুল্যাস যোগে রবিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে ঢাকায় নেয়া হয়েছে।
এর আগে রবিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়ি সফরের কর্মসূচিতে অংশ নেন নুরুল বশর চৌধুরী। এসময় অসুস্থ হয়ে পড়লে কয়লা বিদ্যুত প্রকল্পের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়।
তিনি কোমরের প্রদাহ,রক্তচাপজনিত সমস্যাসহ নানান জটিলতায় ভুগছেন বলে চিকিৎসকেরা জানিয়েছে। ঢাকার এভার কেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করানোর কথা রয়েছে।
এদিকে অসুস্থ নুরুল বশর চৌধুরীর রোগমুক্তি কামনায় জেলা বাসীর দোয়া চেয়েছে পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন