সৌদি আরবে অগ্নিকাণ্ডে নওগাঁর ৯ জন নিহত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১:৫৮ পূর্বাহ্ণ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নওগাঁর ৯ জন নিহত

‎সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর ৯ জন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিশা গ্রামের চারজন এবং পারকাশোন্দা গ্রামের একজন রয়েছেন। এদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। তারা হলেন- উপজেলার দুবাই গ্রামের শুভ, উদনপৈ গ্রামের শেখ ফরিদ, গন্ডগোহালী গ্রামের সুমন, কলিমুল্লাহ, মোহন ও রুবেল।আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহত ৯ জনসহ মোট ১৭ জন বাংলাদেশি রিয়াদের একটি সোফা কারখানায় কাজ করতেন। বিকেলের দিকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  হতাহত সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।এক শোক বার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

‎

‎

‎

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন