প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ৩:২৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের কেবল এক পাশে রং করা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী যে পাশ দিয়ে গেছেন, শুধু সেটিই তড়িঘড়ি করে পরিষ্কার ও রঙিন করা হয়েছে। অন্য পাশটি মলিন ও অপরিচ্ছন্ন রাখা হয়। রোববার এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আজ সোমবার থেকে অপর পাশেও রং করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

 

তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, এটি লোকদেখানো নয়, বরং সৌন্দর্যবর্ধনের চলমান প্রক্রিয়া। বৃষ্টির কারণে দুই পাশে একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তারা।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন