এসএসসিতে জেলায় প্রথম গর্জনিয়ার নাবিহা নওরিনকে চেয়ারম্যান প্রার্থী হাফিজের শুভেচ্ছা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ৪:০৯ অপরাহ্ণ

এসএসসিতে জেলায় প্রথম গর্জনিয়ার নাবিহা নওরিনকে চেয়ারম্যান প্রার্থী হাফিজের শুভেচ্ছা

‎সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় ১২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথম হওয়া গর্জনিয়ার মাঝিরকাটা গ্রামের সন্তান নাবিহা নওরিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গর্জনিয়ার শিক্ষানুরাগী ও আগামী নির্বাচনে গর্জনিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।

‎

‎এক অভিনন্দন বার্তায় সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী বলেন- নাবিহা নওরিন রেকর্ড নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথমস্থান অধিকার করেছে। এটা গর্জনিয়াবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও সম্মানের। নাবিহার বাবা কচ্ছপিয়ার শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির উদ্দিন ও মা গর্জরিয়ার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিদা আক্তারও এ কারণে ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ নানা প্রতিকূলতার মধ্যেও ওই শিক্ষক দম্পতি মেয়েকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়িয়েছেন।

‎

‎শিক্ষাজীবনের শুরু থেকেই অত্যন্ত মেধাবী ও কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসা নাবিহা নওরিন একদিন ভালো চিকিৎসক হয়ে গর্জনিয়ার সম্পদে পরিণত হবে বলে প্রত্যাশা সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর।

‎

‎উল্লেখ্য: নাবিহার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার মামা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাহকারি রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম।

‎

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন