দাখিলে শতভাগ সাফল্য বীচ ইসলামিক ইনস্টিটিউটের, পাস করেছে ১৪ জনই

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ১০:৪৪ অপরাহ্ণ
  • দাখিলে শতভাগ সাফল্য অর্জন করেছে কক্সবাজার পৌরসভার বীচ ইসলামিক ইনস্টিটিউট

দাখিল পরীক্ষা-২০২৬ এর প্রকাশিত ফলাফলে
শহরের সমিতির পাড়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, বীচ ইসলামিক ইনস্টিটিউট গৌরবময় সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির ১৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ জনই কৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, A গ্রেড অর্জন করেছে ৬ জন, A- গ্রেড অর্জন করেছে ৩ জন এবং B গ্রেড অর্জন করেছে ৫ জন পরীক্ষার্থী।
এই সাফল্যে বীচ ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বীচ ইসলামিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলেন,
“আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীর জ্ঞান, মেধা ও যোগ্যতায় উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন এবং তাদের দ্বীন, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন