কক্সিয়ান এক্সপ্রেসের নতুন কমিটি গঠিত, সভাপতি রুমেল ও সেক্রেটারি আকাশ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ । ১২:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন **কক্সিয়ান এক্সপ্রেসের নতুন কমিটি** গঠন করা হয়েছে। সংগঠনের কার্যালয়ে কার্যকরী পরিষদের বৈঠক শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

সভায় কার্যকরী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের সাবেক সহ-সভাপতি **আমির সুলাইমান রুমেলকে সভাপতি** এবং সাবেক সেক্রেটারি **রবিউল করিম আকাশকে সেক্রেটারি** নির্বাচিত করা হয়।

 

এর আগে সংগঠনের বর্তমান সভাপতি **ইরফান উল হাসান** ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সংগঠনের কাছে লিখিত আবেদন করেন। কার্যকরী পরিষদের বৈঠকে তার আবেদন গ্রহণ করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

নতুন সভাপতি আমির সুলাইমান রুমেল ও সেক্রেটারি রবিউল করিম আকাশ সংগঠনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

কক্সিয়ান এক্সপ্রেসের সদস্যরা আশা করছেন, নতুন নেতৃত্বে সংগঠনটি কক্সবাজারের মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের পরিধি বাড়াবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন