পরিস্থিতি স্থিতিশীল হলেই ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১:২০ অপরাহ্ণ

বাংলাদেশে আশ্রিত প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করেছে মিয়ানমারের জান্তা সরকার। তবে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকা থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনের পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত করা হয়েছে। তালিকার মধ্যে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি এবং ৪ হাজার ২৪১ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে মিয়ানমার।

 

 

 

বর্তমানে রাখাইনে স্বায়ত্তশাসনের দাবিতে যুদ্ধরত আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত চলছে। মিয়ানমার জান্তা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হলেই কেবল প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা সম্ভব।

 

 

 

রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাংলাদেশের সাথে একটি সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখছে মিয়ানমার। এর আগে ২০১৮ এবং ২০১৯ সালে দুই দেশের দ্বিপাক্ষিক প্রস্তুতি সত্ত্বেও কোনো শরণার্থী স্বেচ্ছায় রাখাইনে ফিরে যায়নি।

 

সূত্র: রয়টার্স

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন