চকরিয়া শহরের বায়তুশরফ রোডে বন্ধুর ঘুষিতে গুরুতর আহত হয়ে তারেক নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, বায়তুশরফ রোডের এক পানের দোকানদারের নাতি তারেক দোকানের জন্য পানি আনতে গেলে এক বন্ধুর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বন্ধুর ঘুষিতে গুরুতর আহত হয় সে।
পরে তাকে আহত অবস্থায় চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। চট্টগ্রামে নেওয়ার পথে আমিরাবাদ এলাকায় পৌঁছালে তারেক শেষ নিশ্বাস ত্যাগ করে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১:৩৪ পূর্বাহ্ণ