বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু, একসঙ্গে দাফন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ৯:১৫ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কিস্তির টাকা পরিশোধের চাপকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনায় লিটন কাজী (৩২) নামে এক ব্যক্তি আ’ত্ম’হ’ত্যা করেছেন। ছেলের লা’শ দেখে শোকে হৃ’দযন্ত্রের ক্রিয়া ব’ন্ধ হয়ে মা’রা যান তার বাবা মান্নান কাজী (৬০)।

 

স্থানীয় সূত্র জানায়, লিটন বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কিস্তির টাকা পরিশোধ নিয়ে এক এনজিও কর্মীর সঙ্গে বাকবিতণ্ডার পর তিনি বি’ষ’পা’ন করেন। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃ’ত্যু হয়।

 

পরদিন লাশ বাড়িতে আনার পর ছেলের ম’র’দে’হ দেখে মান্নান কাজী অসুস্থ হয়ে মা’রা যান। সোমবার রাতে বাবা-ছেলের জা’নাজা শেষে পারিবারিক ক’ব’র’স্থানে দাফন করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন