কক্সবাজারে অননুমোদিত স্লিপার বাস ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১০:১৫ অপরাহ্ণ

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অননুমোদিত স্লিপার বাস ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

‎বুধবার (১৯ আগস্ট) নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
‎জেলা প্রশাসন কক্সবাজার, বিআরটিএ কক্সবাজার ও জেলা পুলিশ কক্সবাজারের সমন্বয়ে পরিচালিত অভিযানে লন্ডন এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস, সেন্টমার্টিন পরিবহন ও ইম্পেরিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন কোম্পানির ব্যানারে চলাচলরত অননুমোদিত স্লিপার বাস এবং খেলাপি মোটরযানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
‎অভিযানে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিআরটিএর অনুমতি ছাড়া মোটরযানের কারিগরি বিনির্দেশে ব্যত্যয় এবং ফিটনেস সনদবিহীন মোটরযান সংক্রান্ত মামলা রয়েছে।

‎অভিযান সংশ্লিষ্টরা জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে অননুমোদিত ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন