জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের স্বীকৃতি হিসেবে কক্সবাজারের মিনহাজ উদ্দিন LG Ambassador Challenge 2026-এর জন্য নির্বাচিত হয়েছেন।
কক্সবাজারের মাতামুহুরী নদী ও সমুদ্র তীরবর্তী জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিনি “Coastal Lifeline: Boats for Livelihood & Climate Resilience” প্রকল্পটি প্রস্তাব করেছেন।
এলজি বাংলাদেশ (LG Bangladesh)-এর ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন এই পুরষ্কার তুলে দেন।
এ বছর সারাদেশ থেকে জমা পড়া প্রায় তেরো শতাধিক প্রকল্পের মধ্য থেকে মাত্র ৫ জনকে LG Ambassador 2026 হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের পরিবেশগত উদ্যোগ হিসেবে প্রতিটি সুবিধাভোগী পরিবারকে প্রতিবছর ২০টি করে গাছ রোপণের অঙ্গীকার করতে হবে। এর মাধ্যমে বছরে কমপক্ষে ২০০টি গাছ রোপণের পাশাপাশি স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখা হবে।
মিনহাজ উদ্দিন দীর্ঘদিন ধরে কক্সবাজারের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, যুব উন্নয়ন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। গত কয়েক বছরে তাঁর উদ্যোগে ১০ হাজারের বেশি বৃক্ষরোপণ, ২০ জনের কর্মসংস্থান সৃষ্টি এবং ১ হাজারের বেশি মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে।
মিনহাজ উদ্দিন বলেন, “২০১৫ সালে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙনে আমাদের পরিবারের বসতভিটা হারিয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই উপকূলের মানুষের জন্য কাজ করার স্বপ্ন তৈরি হয়। এই প্রকল্প একজন জেলের জীবিকার মাধ্যম নয়, এটি একটি পরিবারের স্বাবলম্বী হওয়ার সুযোগ এবং দুর্যোগের সময় একটি জীবনরক্ষাকারী সম্পদ।”
তিনি আরও বলেন, “LG Ambassador Challenge 2026-এর এই সুযোগকে কাজে লাগিয়ে আমি কক্সবাজারের জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য একটি টেকসই ও বাস্তবভিত্তিক সমাধান বাস্তবায়ন করতে চাই।”

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৩:১১ অপরাহ্ণ