বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা ময়না বড়ুয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন তানিশা ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিশা ইসলাম স্থানীয় বাসিন্দা সুরেস বড়ুয়া ও বাবলী বড়ুয়ার সন্তান। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নতুন পরিচয়ে সমাজে পরিচিত হতে আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, তাকে যেন এখন থেকে তানিশা ইসলাম নামেই সম্বোধন করা হয় এবং এই নামেই পরিচিত করা হয়।
স্থানীয়দের মতে, তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত বিশ্বাস ও পছন্দের বিষয়। তিনি নতুন জীবনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৩:৩১ অপরাহ্ণ