কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানহা মনি নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মাওলানা জাফর আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা চলাচলের সড়কে একটি ট্রাকের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন তানহা মনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেদক: সাঈদ হোছাইন মিল্লাত
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ১২:১৮ অপরাহ্ণ