মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্র আবদুল্লাহ, ৫ দিনেও মেলেনি সন্ধান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৪:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকার একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছাত্র আবদুল্লাহ বীর রাওহার সন্ধান এখনো মেলেনি। নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছেন না।

জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বাজারের তাজবীদুল কুরআন একাডেমি/মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায় আবদুল্লাহ। এরপর থেকে সে আর মাদ্রাসা বা বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজ আবদুল্লাহ বীর রাওহার বয়স আনুমানিক ১২–১৩ বছর। নিখোঁজের সময় তার পরনে ছিল অ্যাশ রঙের গেঞ্জি এবং মাথায় ছিল সাদা টুপি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। কেউ তার সন্ধান পেলে বা কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর:

📞 01814-990885

📞 01812-549655

পরিবারের পক্ষ থেকে শিশুটিকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন