দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর কক্সবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক তাহজীবুল আনাম। গত ২৩ আগস্ট থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে।
তাহজীবুল আনাম দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইল-এর কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কক্সবাজারের পর্যটন, সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, মাদক, পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা সমস্যা নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন তিনি।
নতুন দায়িত্ব প্রসঙ্গে তাহজীবুল আনাম সহকর্মী, পাঠক, শুভাকাঙ্ক্ষী ও কক্সবাজারবাসীর সহযোগিতা ও শুভকামনা কামনা করেছেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৬:০৩ অপরাহ্ণ