পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কক্সবাজারে জশনে জুলুসের আয়োজন করেছে কক্সবাজার জেলা গাউছিয়া কমিটি ও আহলে সুন্নত ওয়াল জামা’য়াত।
আগামী জশনে জুলুস সকাল ৯টায় মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হবে।
আয়োজকদের প্রকাশিত রোড ম্যাপ অনুযায়ী, জুলুসটি মাদ্রাসা মাঠ থেকে উত্তর নুনিয়াছড়া হয়ে প্রধান সড়ক দিয়ে খুরুশকুল রাস্তার মাথায় পৌঁছাবে।
পরে খুরুশকুল রাস্তার মাথা থেকে টেকপাড়া পুরাতন বি.এফ.ডি.সি, টেকপাড়া চৌমুহনী হয়ে বার্মিজ স্কুলের সামনে দিয়ে অগ্রসর হবে। এরপর প্রধান সড়ক হয়ে ঘুনগাছতলা দিয়ে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে জুলুসের সমাপ্তি হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আয়োজিত এ জশনে জুলুসে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজনে:
কক্সবাজার জেলা গাউছিয়া কমিটি ও আহলে সুন্নত ওয়াল জামা’য়াত।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ২:০৮ পূর্বাহ্ণ