মৃত বাবার স্বপ্ন পূরণ করে চিকিৎসক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন কক্সবাজারের টেকনাফের নীলার মহেশখালী পাড়া এলাকার মুহাম্মদ সাদিক মোবাররাত তানভীর। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।
সাদিক মোবাররাত তানভীর টেকনাফ সরকারি কলেজের প্রয়াত অধ্যাপক শামসুল আলমের ছেলে। বাবার আদর্শ ও স্বপ্নকে ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা শিক্ষার এই সফলতা অর্জন করেন তিনি।
তার এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তানভীর একজন মানবিক চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৩ অপরাহ্ণ