কক্সবাজারে ২৪ ঘণ্টায় ১৪ ছিনতাইকারী গ্রেপ্তার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারে ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সদর থানা ও দেশের অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইমরান (২৬), মো. খোরশেদ আলম (২৮), মো. আবু তাহের (৩৬), সোহেল ইসলাম (৩২), মো. নাইম (১৯), রেদোয়ান (২০), মো. রফিক (২২), মো. আমির (৩২), মো. সাদ্দাম (৩১), মেহেদী হাসান সাগর (১৯), রেজাউল করিম অনি (১৯), মো. ইশান (২৩), মো. জহির (২৯) ও রবিউল হাসান (১৯)।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে কক্সবাজার পৌরসভা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং নোয়াখালীর বাসিন্দাও রয়েছেন।

তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ অন্যান্য আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন