ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় শফি আলম নামে কিশোরের মৃত্যু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ । ১:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ি নামক এলাকায় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে টমটম-আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর পশ্চিম গজালিয়া এলাকার শফি আলম। বুধবার (১৬ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়,টমটম অটোরিকশা ও ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এসময় টমটমে থাকা যাত্রী শফি আলম ছিটকে পড়লে বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়।

ঘটনাস্থলে নিহতের মায়ের আহাজারি কিছুতেই থামছে না। শফি আলমের মা বলেন,সকালে বাড়ি থেলে বের হয়েছে শফি আলম। এরপর ভ্যান এবং টমটম অটোরিকশার ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যায়।পরে আবার বাসের ধাক্কায় মৃত্যু হয় শফি আলমের।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন