টেকনাফে পরিত্যক্ত ‘হ্যান্ড গ্রেনেড’ উদ্ধার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ । ২:১০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপকূল মেরিন ড্রাইভে একটি হ্যান্ড গ্রেনেড (হাত বোমা) পাওয়া গেছে। বুধবার সকালে টেকনাফের মেরিন ড্রাইভের পাশে কোনকার পাড়া এলাকায়

পরিত্যক্ত অবিষ্ফোরিত হ্যান্ড গ্রেনেডটি পুলিশ ঘিরে রেখেছে।

এসব তথ্য স্বীকার করে টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সকালে উপকূলের কোনার পাড়ায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিঃ এর পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন জায়গায় পরিত্যক্ত একটি অবিষ্ফোরিত হ্যান্ড গ্রেনেড (বোমা সদৃশ্য) বস্তু খবরে পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাটি ঘিরে রেখেছে। এই বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌছে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে।’

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন