টেকনাফের নাফ নদীতে মিলল পোল্ট্রি খামারের কর্মচারীর মরদেহ

মিজানুর রহমান, টেকনাফ প্রতিনিধি: 
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:২০ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় নিখোঁজের একদিন পর এক পোল্ট্রি খামারের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ৩ টায় হ্নীলার মৌলভীবাজার সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আবছার উদ্দিন (২৫) রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আবছার উদ্দিনকে পুলিশ ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে আজ দুপুরে মৌলভীবাজার সংলগ্ন নাফ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন