কক্সবাজারের টেকনাফে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ১০ম তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে টেকনাফ উপজেলার সকল হিফজ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি ক্বারি সোলাইমান কাশেমী, সহসভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার এবং সাধারণ সম্পাদক হাফেজ রমজান আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া টেকনাফ উপজেলা শাখার সভাপতি হাফেজ এজহারুল হক, সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ তাহের, লম্বাবিল এমদাদিয়া মাদ্রাসার সদর মুহতামিম মুফতি আলী আহমদ, দারুস সুন্নাহ হ্নীলার সহকারী পরিচালক মাওলানা আজিজুল হক ও মুহাদ্দিস মুফতি উমর ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের সভাপতি আলমগীর চৌধুরী, হোয়াইক্যংয়ের মেম্বার পদপ্রার্থী আবছার উদ্দিন এবং মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ধরনের আয়োজনের মাধ্যমে পবিত্র কুরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কুরআনের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রতিবেদক: আবদুল্লাহ আল সম্রাট,
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৯:৪১ অপরাহ্ণ