স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাক হয়নি, তিনি নিজের মেয়ের রান্না ও ডেজার্ট তৈরির ভিডিও শেয়ার করেছেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ১০:০০ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ফেসবুক প্রোফাইলে হঠাৎ খাবার তৈরির দুটি ভিডিও। তাও আবার মাত্র ৯ মিনিটের ব্যবধানে। ভিডিও দুটি দেখে কারও মনে প্রশ্ন, মন্ত্রীর ফেসবুক প্রোফাইল হ্যাক হলো না তো? তবে খোঁজ নিয়ে জানা গেল, প্রোফাইল হ্যাক হয়নি। বরং নিজের মেয়ের রান্না ও ডেজার্ট তৈরির ভিডিও শেয়ার করেছেন তিনি।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক প্রোফাইলে পরপর দুটি খাবার তৈরির ভিডিও শেয়ার হতে দেখা যায়। অল্প সময়ের ব্যবধানে এমন দুটি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কেউ কেউ মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে কি না!

 

তবে ভিডিওগুলোর উৎস সম্পর্কে জানা গেছে, সেগুলো মন্ত্রীর মেয়ে পারমিস আহমেদ ইকরার ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও। সেখান থেকেই ভিডিও দুটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন সালাহউদ্দিন আহমদ।

 

ভিডিওতে দেখা যায়, পারমিস আহমেদ ইকরা নিজ হাতে বিভিন্ন খাবার ও ডেজার্ট তৈরি করছেন। রান্না থেকে শুরু করে খাবার সাজিয়ে পরিবেশন-সবকিছুই উঠে এসেছে ভিডিওগুলোতে।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মেয়ের এমন ভিডিও শেয়ার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। প্রথমে কেউ কেউ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও পরে জানা যায়, ভিডিওগুলো তার মেয়ের রান্নার আয়োজনেরই অংশ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন