কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা: কক্সবাজারের ১৫ কেন্দ্রের তালিকা প্রকাশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ । ১০:৩১ অপরাহ্ণ

কক্সবাজার জেলাব্যাপী ১৫টি কেন্দ্রে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণির নিবন্ধিত শিক্ষার্থীরা অংশ নেবে।

 

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে জেলার নির্ধারিত ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

পরীক্ষার ১৫টি কেন্দ্র হলো—

 

১. ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রি কলেজ, মেহেরঘোনা, ঈদগাঁও।

 

২. বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, বায়তুশ শরফ কমপ্লেক্স, কক্সবাজার।

 

৩. গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসা, গর্জনিয়া বাজার, রামু।

 

৪. ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদরাসা, বৈরাগীরখিল, ডুলাহাজারা, চকরিয়া।

 

৫. খরুলিয়া উচ্চ বিদ্যালয়, মাস্টারপাড়া, খরুলিয়া।

 

৬. দারুল হিকমাহ একাডেমি, রামপুর, সাহারবিল, মাতামুহুরী।

 

৭. পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশন, চৌমুহনী, পেকুয়া।

 

৮. হ্নীলা আল ফালাহ একাডেমি, দক্ষিণ হ্নীলা, টেকনাফ।

 

৯. ইউনুছখালী নাছির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, কালারমারছড়া, মহেশখালী।

 

১০. চকরিয়া কোরক বিদ্যাপীঠ, শহীদ মিনারের বিপরীতে, চকরিয়া।

 

১১. টেকনাফ সরকারি কলেজ, কলেজপাড়া, টেকনাফ।

 

১২. পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, মাতবরপাড়া, রত্নাপালং, উখিয়া।

 

১৩. মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোরকঘাটা, মহেশখালী।

 

১৪. কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, কুতুবদিয়া।

 

১৫. রামু খিজারী আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, চৌমুহনী, রামু।

 

প্রবেশপত্র সংগ্রহ যেভাবে

 

পরীক্ষার্থীরা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘মেধাবৃত্তি প্রকল্প’ থেকে ‘এডমিট কার্ড’ অপশনে গিয়ে স্টুডেন্ট আইডি ও নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

 

প্রবেশপত্র সংগ্রহের ওয়েবসাইট: https://kishorkanthafoundation.com/coxsbazardistrict

 

পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রের নাম ও ঠিকানা যাচাই করে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার দিন প্রবেশপত্র ও প্রয়োজনীয় লেখার সামগ্রী সঙ্গে রাখতে হবে।

 

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, কেন্দ্রসচিব, কক্ষ পরিদর্শক ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করেছে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলা।

 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলা (রেজি. নং: DA-3075) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন