ভিনিসিয়ুসের ভিআইপি বক্সে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিনেত্রী স্যাডি সিঙ্ক!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৪:২৩ পূর্বাহ্ণ

ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও হলিউড অভিনেত্রী স্যাডি সিঙ্ককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা তৈরি হয়েছে। ইরাম নিউজের এক প্রতিবেদন অনুসারে, ইনস্টাগ্রামের মাধ্যমে স্যাডি সিঙ্কের সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। এ সময় মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি ম্যাচ উপভোগ করতে তাঁকে ভিআইপি বক্সে আমন্ত্রণ জানান ভিনিসিয়ুস।

তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনিসিয়ুসের সেই আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন তরুণী অভিনেত্রী স্যাডি সিঙ্ক।

‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া স্যাডি সিঙ্কের এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে ভিনিসিয়ুস জুনিয়র কিংবা স্যাডি সিঙ্কের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন