সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের ব্যক্তিগত মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার গাড়ি থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত।
বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি জানান, ঘটনার সময় তার গাড়ির জানালা খোলা ছিল। সেই সুযোগে এক যুবক মুহূর্তের মধ্যেই হাত বাড়িয়ে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গাড়ির জানালা খোলা থাকায় মাত্র এক সেকেন্ডের মধ্যে এক ছেলে তার মোবাইল ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। এটা রাত সাড়ে ৭টার দিকে ঘটনা।”
আসিফ নজরুল জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে নিজের ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর থেকে অথবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি করলে, হুমকি দিলে কিংবা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে তাতে সাড়া না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেছেন তিনি।
এ ঘটনায় নিজের অসতর্কতাকে দায়ী করে নিজের ওপর বিরক্তিও প্রকাশ করেছেন সাবেক এই উপদেষ্টা। পাশাপাশি ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ১০:২৮ অপরাহ্ণ