কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতকানিয়া-লোহাগাড়া সমিতি হোটেল জোনের নেতৃবৃন্দ।
১০ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ ও কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ।
অন্যদিকে, সাতকানিয়া-লোহাগাড়া সমিতি হোটেল জোনের আহ্বায়ক হাসান তালুকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রফিকুল কাদের, আজিজুল হক ও মো. সোহেল, সদস্য সচিব ফরিদুল আলম এবং সদস্য আবুল কাশেম, সাইফুল ইসলাম, মো. আলমগীর, মোহাম্মদ ইলিয়াসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি হোটেল জোনের নেতৃবৃন্দ কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দুই সংগঠনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ১১:০৭ অপরাহ্ণ