খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ২:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে আসে সাতটি বন্য হাতির একটি পাল। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে সাতটি হাতির একটি পাল লোকালয়ে প্রবেশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ। পরে তাঁর নেতৃত্বে বন বিভাগের কর্মী ও ইআরটি সদস্যরা হাতিগুলোকে লোকালয় থেকে সরিয়ে বনের দিকে ফেরানোর উদ্যোগ নেন। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর হাতির পালটিকে গহিন বনে ফেরত পাঠানো সম্ভব হয়।

থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ জানান, খাবারের সন্ধানে হাতিগুলো বন থেকে লোকালয়ে চলে এসেছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহকর্মী ও ইআরটি সদস্যদের সহযোগিতায় হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানও লোকালয়ে হাতির একটি দলের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন