‘এমপি বদি’র জামাতা গ্রেপ্তার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৫:৩২ অপরাহ্ণ

রাজধানী ঢাকার নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খান। তিনি কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

 

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে নিকেতনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

 

এসআরবির একটি সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিকেতন এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। অভিযানের একপর্যায়ে নিজ বাসা থেকে রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়।

 

রানা তাজউদ্দিন খানের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবা সুরুজ আলী খান এবং মা মনোয়ারা আক্তার।

 

উল্লেখ্য, তিনি কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত এবং বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির মেয়ে জামাই।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন