রামুতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অজ্ঞাত এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান এ ঘটনায় জড়িত বাসকে সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মোহাম্মদ আবদুল্লা,রামু প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ২:২৮ অপরাহ্ণ