টেকনাফের সাবরাং ইউনিয়নে আব্দুল গফুর নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত ব্যক্তি হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার বাসিন্দার শেখ আহম্মদের ছেলে আব্দুল গফুর(২৭)।
১৮ এপ্রিল শুক্রবার রাত ৮ টায় টেকনাফের সাবরাং পুরান বাজার নিজ বাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়।
সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, রাত ৮ টায় টেকনাফের সাবরাং পুরান পাড়া এলাকার বাসিন্দার আব্দুল গফুর তার নিজ বাড়ি থেকে দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল এসে লাশের সরুতহাল রিপোর্ট তৈরি করছে।
আব্দুল গফুরের ছোট ভাই আব্দুল কুদ্দুস বলেন, আমার ভাইকে না দেখলে খোঁজাখুঁজি করা হয়। বাড়িতে খোঁজাখুঁজি করা হলে বাড়ির দুই পাশের দরজা ভেতর থেকে লক দেওয়া। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য সহ বাড়ির দরজা ভেঙ্গে তাকে বিছনাই শোয়া অবস্থায় আমার ভাইয়ের মৃতদেহ পাওয়া যায়।
তিনি বলেন, বিষয়টি আমার ভাইয়ের স্ত্রীর সাথে কথা হলে তিনি বলেন গত কয়েকদিন আগে স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে আসে। কয়েকদিন হলেও ফোনে যোগাযোগ হয়নি। ধারণা করা হচ্ছে আমার ভাইয়ের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ । ১০:২৯ অপরাহ্ণ