কক্সবাজার সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক

সাইদুল ইসলাম ফরহাদ
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ । ১১:১৮ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান পরিচালনা করে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার  (১৮ এপ্রিল) বিকেলে সৈকতের কলাতলী পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করে জেলা প্রশাসন।পরবর্তীতে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। তিনি জানান,ওইসব রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে  করে কক্সবাজারে এসেছে।পরে তারা সৈকতে ঘুরাঘুরি করছে

এমন তথ্য পেয়ে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোহিঙ্গারা যাতে সৈকতে  আসতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। ক্যাম্প ইনচার্জের সঙ্গে কথা বলে আটককৃতদের  ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন