কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খরুলিয়া বাজারের হিন্দুপাড়া রাস্তার মাথা নামক স্থানে এক পর্যটন ব্যবসায়ী প্রাণ হারিয়েছে। ১৮ এপ্রিল শুক্রবার ৯ টায় চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টমেট্টো-উ-১১-১০৮৬) বিপরীত মুখী একটি মোটরসাইকেল (কক্সবাজার-ল ১১-৭৪০২) কে মুখোমুখি ছাপা দিলে ঘটনাস্থলেই সাহাব উদ্দিন( ২৭) মৃত্যু হয়।
নিহত সাহাব উদ্দিন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামের মোহাম্মদ কালুর পুত্র। তিনি কক্সবাজারের কলাতলীতে অবস্থিত ওয়ার্ল্ডবীচ রিসোর্টের একটি ফ্ল্যাটের মালিক এবং দীর্ঘদিন ধরে পর্যটন খাতের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
একজন সদালাপী, সজ্জন ও সমাজসেবী মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।
ব্যক্তি জীবনে নিহত সাহাব উদ্দিন বিবাহিত এবং কিছুদিন আগে একটি মেয়ে সন্তান হয়েছে। এদিকে পর্যটন ব্যবসায়ীর মৃত্যুর খবর শুনে কক্সবাজার সদর হাসপাতালে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল,এসময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ । ১১:৩৮ অপরাহ্ণ