কক্সবাজারের রামুতে টহলরত পুলিশের গাড়ী থামিয়ে ডাকাতির পস্তুতি কালে এক ডাকাত আটক হয়েছে।
২৩ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায়
কক্সবাজার টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়া পালং শফি আলম মেম্বারের রাস্তার মাথা নামক স্হান থেকে আব্দুর ছফুর (৩৫) নামে ওই ডাকাতকে আটক করে।
আটককৃত ডাকাত স্হানীয় জমিরাকাটা এলাকার মৃত সৈয়দ আলম ছেলে।
পুলিশ জানায় এ এস আই আলাউদ্দীনের নেতৃত্বে পুলিশ রাত্রী কালিন টহল কালে ডাকাতদল পুলিশের গাড়ী থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ০১টি কিরিচ, ০২টি ধারালো দা, ০৫টি লোহার রড, ০১টি চাইনিজ টিপ ছুরি এবং ০২টি লাঠি জব্দ করা হয়।

রামু প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ । ৯:২৪ অপরাহ্ণ