কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফনদ থেকে নৌকাসহ বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার দুপুরে হোয়াইক্যং সীমান্তে নাফনদে বগার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন, হোয়াইক্যংয়ের বালুখালি এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।
এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফের হোয়াইক্যংয়ের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী। তিনি বলেন প্রতি দিনের ন্যায় নৌকা নিয়ে দুই জেলে ওই এলাকায় মাছ ধরতে যায় নাফনদে। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

টেকনাফ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ । ৯:৪৬ অপরাহ্ণ