৩৪ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই উখিয়া-টেকনাফে, দুর্ভোগে গ্রাহক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ৩:৪৯ অপরাহ্ণ

সাইদুল ফরহাদ:

বঙ্গোপসাগরে নিম্নচাপের  প্রভাবে ৩৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন কক্সবাজারের উখিয়া -টেকনাফ।

বুধবার (২৮মে) দিবাগত-রাত ২ টা থেকে উখিয়া উখিয়া -টেকনাফ বিদুৎ বিছিন্ন হয়।

কখন সংযোগ আসতে পারে এ ধরনের কোনো আশ্বাসও দিতে পারেনি বিদ্যুৎ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে উখিয়া টেকনাফের  মানুষের জনজীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে।

উখিয়া -টেকনাফের পল্লী বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়, নিম্মচাপের কারণে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের প্রভাবে ৩৩ কেভি লাইনের ত্রুটি থাকায় বিদ্যুৎ লাইন চালু করা যাচ্ছে না।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) কক্সবাজারে ১৫২  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ এবং কাল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরও এক থেকে দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এমনিতেই ঝড়ের কারণে মানুষের জীবনযাত্রা অনেকটাই অস্বাভাবিক হয়ে পড়েছে।

তার ওপরে আবার বিদ্যুৎ নেই।  ৩৪ঘন্টা ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় জনমনে ক্ষোভ আর অস্বস্তি বিরাজ করছে।

টেকনাফ হোয়াইক্যং উনছিপ্রাং এলাকার বাসিন্দা আকিফা করিম সালমা বরেন, ৩৪ ঘন্টা ধরে টেকনাফে বিদুৎ নেই।খাবার পানিও নেই।মোবাইলে চার্জ শেষ পর্যায়ে। এখনো বিদ্যুতের দেখা নেই। এক প্রকার আমাদের জীবন থমকে গেছে।

পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল্লাহ বলেন, বুধবার রাত থেকে ঝড়ো হাওয়া বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ চলে যায়, এখনো পর্যন্ত আসেনি। মোবাইল ফোনে চার্জ না থাকায় সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। টেকনাফের পল্লী বিদ্যুৎ অফিস যদি আন্তরিক হয়ে কাজ করতো তাহলে এতক্ষণে গ্রাহকেরা বিদ্যুৎ পেতো।

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, ৩৪ ঘন্টা ধরে  বিদ্যুৎ বিহীন থাকায় জনসাধারণ দূ্র্ভোগে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি যেন সাধারণ মানুষের দুর্ভোগ দ্রুত নিরসন হয়।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন